ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ উয়েফা সভাপতি, বিশ্বকাপ ফাইনাল বয়কট

ফিফার একাধিক বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল বয়কট করেছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে উপস্থিত থাকলেও তিনি ফাইনাল দেখতে নিউ জার্সিতে যাননি।

ফিফা ও উয়েফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (বাঁয়ে) ও আলেক্সান্দার সেফেরিন
ফিফা ও উয়েফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (বাঁয়ে) ও আলেক্সান্দার সেফেরিন

বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত, বিশ্বকাপে হাফটাইম শো, ভবিষ্যতে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা এবং টিকিটের উচ্চমূল্যসহ ফিফার কয়েকটি সিদ্ধান্তে উয়েফা প্রকাশ্যে আপত্তি জানিয়েছে।

এ ছাড়া ভিএআর ব্যবহারের কিছু নীতি এবং নতুন রেফারিং নিয়মও নিজেদের প্রতিযোগিতায় কার্যকর করবে না বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top