সেপ্টেম্বর সিরিজেই স্বাভাবিক হতে পারে বাংলাদেশ–ভারত ক্রিকেট সম্পর্ক

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে নির্ধারিত সীমিত ওভারের সিরিজ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ–ভারত ক্রিকেট সম্পর্ক আবারও স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা ভারত ক্রিকেট দলের
সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা ভারত ক্রিকেট দলের

মঙ্গলবার মিরপুর সুইমিং কমপ্লেক্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে এবং অতীতের টানাপোড়েন কাটিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায়। তিনি জানান, ভারতের দূতাবাসের সঙ্গেও ইতিবাচক আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফরের অপেক্ষায় রয়েছে।

গত বছর দুই দেশের কূটনৈতিক উত্তেজনার কারণে স্থগিত হওয়া তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির এই সিরিজটি এ বছরও অনিশ্চয়তায় পড়েছিল। তবে সরকারের ইতিবাচক অবস্থানের ফলে সিরিজ আয়োজন নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top