কানাডার পণ্যে ৫০% শুল্ক বসালেন ট্রাম্প, বাড়ছে বাণিজ্যযুদ্ধের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। গাড়ি, দুগ্ধজাত পণ্য ও মদের ক্ষেত্রে কানাডার ‘বৈষম্যমূলক বাণিজ্যনীতি’র অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন শুল্কের আওতায় ওয়াইন, হকিস্টিক ও সিমেন্টসহ বিভিন্ন পণ্য থাকলেও জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ, মাছসহ কয়েকটি প্রধান রপ্তানিপণ্য এর বাইরে রাখা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে শুল্ক কার্যকর হবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তির (ইউএসএমসিএ) লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। তবে তিনি বাণিজ্য বিরোধ নিরসনে আলোচনার পথ খোলা রাখার কথাও জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, নতুন এই শুল্ক যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। দুই দেশের মধ্যে আগে থেকেই ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি ও দুগ্ধজাত পণ্য নিয়ে পাল্টাপাল্টি শুল্ক আরোপ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top