হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তাপ

হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তাপ

 ইরান  এবার হরমুজ প্রণালির নিচ দিয়ে বিস্তৃত সাবসি বা সমুদ্রতলের ইন্টারনেট কেবল নেটওয়ার্ক ব্যবহারে শুল্ক আরোপের পরিকল্পনা করছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নতুন উত্তেজনা তৈরি হয়েছে বলে জানিয়েছে  ( CNN )

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন উত্তেজনা

খবরে বলা হয়েছে, ইউরোপ, এশিয়া ও পারস্য উপসাগরের মধ্যে বিপুল পরিমাণ ইন্টারনেট ও আর্থিক তথ্য আদানপ্রদান হয় এই সাবমেরিন কেবলগুলোর মাধ্যমে। ইরান এখন এই অবকাঠামোকে কৌশলগত চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে।

ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সমুদ্রতলের ইন্টারনেট কেবলের ওপর ফি আরোপ করা হবে। এছাড়া গুগল, মাইক্রোসফট, মেটা ও আমাজনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ইরানের আইন মেনে চলার কথাও বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি আইনপ্রণেতারা সাবমেরিন কেবল নিয়ন্ত্রণে আনার বিষয়ে আলোচনা করছেন। পাশাপাশি লাইসেন্স ফি আরোপ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় কোম্পানির হাতে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব কেবল ক্ষতিগ্রস্ত হলে বৈশ্বিক ইন্টারনেট যোগাযোগ, ব্যাংকিং ব্যবস্থা, সামরিক নেটওয়ার্ক, ক্লাউড অবকাঠামো ও অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে শুধু জ্বালানি পরিবহনের পথ নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তি অবকাঠামোর ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেও ব্যবহার করতে চাইছে ইরান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top