সৌদি আকাশে জিলহজের চাঁদ, কোরবানির ঈদ ২৭ মে ,
মধ্যপ্রাচ্যের দেশ Saudi Arabia এর আকাশে ১৪৪৭ হিজরির পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস গণনা শুরু হবে। ইসলামিক চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। সেই হিসাবে সৌদি আরবে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।

রোববার চাঁদ দেখার তথ্য নিশ্চিত করেছে Inside the Haramain। তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। ফলে আজ রাত থেকেই বরকতময় জিলহজ মাস শুরু হচ্ছে।
এদিকে Indonesia ও Malaysia ও পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশ দুটিতেও আগামী ২৭ মে কোরবানির ঈদ উদযাপিত হবে বলে জানানো হয়েছে।
জিলহজ মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই মাসেই মুসলমানরা পবিত্র হজ পালন করেন এবং ঈদুল আজহায় মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দেন।
