Total Views: 3
অপমৃত্যুর তথ্য গোপন, মোহনগঞ্জের তিন স্বাস্থ্যকর্মীকে শোকজ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে অবহেলার অভিযোগে আবাসিক চিকিৎসক কর্মকর্তাসহ তিন স্বাস্থ্যকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় নিয়ম অনুযায়ী পুলিশকে অবহিত না করার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়। শোকজপ্রাপ্তরা হলেন আরএমও ডা. অলক কান্তি তালুকদার, মেডিক্যাল অফিসার ডা. মৌমিতা দাস এবং উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম জানান, অপমৃত্যুর ঘটনায় পুলিশকে জানানো বাধ্যতামূলক হলেও সংশ্লিষ্টরা তা করেননি। এ কারণে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
