Total Views: 2
মানসিক চাপে মুক্তিযোদ্ধার মৃত্যু, সিঁড়িতে ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বাড়ির সিঁড়ির রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল আনোয়ারের (৭৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার হামজার টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও জমিজমা–সংক্রান্ত মামলার মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
