Total Views: 2
সামাজিক যোগাযোগমাধ্যম আইন ভঙ্গে আমিরাত থেকে বহিষ্কৃত ৩,৫০০ পাকিস্তানি
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সময় সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫০০ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করেছে সংযুক্ত আরব আমিরাত।

পাকিস্তানের জাতীয় পরিষদে এ তথ্য জানিয়েছেন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক ফেডারেল মন্ত্রী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় সরকার কাজ করছে।
তবে বহিষ্কৃতদের বিরুদ্ধে ঠিক কী ধরনের আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে মন্ত্রী জানান, বিদেশে আটক পাকিস্তানি নাগরিকদের সহায়তায় বিভিন্ন দেশে দূতাবাসগুলো বিশেষ সেলের মাধ্যমে কাজ করছে।
