মামলার কারণে এগোচ্ছে না শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

মামলার কারণে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী নিয়োগ আটকে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, শিক্ষা খাতে হাজার হাজার মামলা বিচারাধীন থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

মন্ত্রী জানান, বর্তমানে প্রায় ৩৩ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। তবে পদোন্নতি ও নিয়োগসংক্রান্ত মামলার জটিলতায় অনেক যোগ্য শিক্ষক পদোন্নতি পাওয়ার আগেই অবসরে যাচ্ছেন।

তিনি আরও বলেন, শুধু শিক্ষক নিয়োগ নয়, এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, কলেজ অধ্যক্ষ এবং প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম-নাইটগার্ড নিয়োগও মামলার কারণে আটকে আছে। এসব জটিলতা নিরসনে সরকার চেষ্টা চালিয়ে গেলেও মামলাগুলো এখনো নিষ্পত্তি হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top