বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন কোন তারকারা?

বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম জাঁকজমকপূর্ণ আয়োজন। এবার তিন আয়োজক দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।

মেক্সিকো সিটির উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন শাকিরা, বার্না বয়, জে বালভিন, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা ও দক্ষিণ আফ্রিকার তারকা টাইলা। মেক্সিকোর ঐতিহ্যবাহী সংস্কৃতি ও লোকজ শিল্পও তুলে ধরা হবে অনুষ্ঠানে।

কানাডার টরন্টোতে আয়োজিত অনুষ্ঠানে থাকছেন অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, মাইকেল বুবলে এবং নোরা ফাতেহি। আয়োজকরা দেশটির বহুসাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, আনিটা, রেমা এবং কে-পপ তারকা লিসা। যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক বৈচিত্র্য ও বিনোদন জগতের প্রভাবকে সামনে রেখে সাজানো হয়েছে এই আয়োজন।

সব মিলিয়ে ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগেই বিশ্বসঙ্গীতের তারকাদের উপস্থিতিতে জমে উঠতে যাচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top