দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় ৪.৫ কোটি টাকা বরাদ্দ

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যে প্রস্তাবিত ‘দ্বিতীয় পদ্মা সেতু’ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর অন্যতম। সেতুটি নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলছে।

অর্থমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে প্রকল্পটির জন্য সরাসরি কোনো বরাদ্দ না থাকলেও সমীক্ষা পরিচালনার জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেট থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি প্রকল্পটিকে এডিপির অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্বিতীয় পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রকল্প বাস্তবায়নের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top