বিশ্বকাপ চলাকালেই টাইব্রেকারের নিয়ম বদলাতে পারে ফিফা

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়ম বদলাতে যাচ্ছে ফিফা

বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই টাইব্রেকার পদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনা করছে ফিফা। নতুন প্রস্তাব অনুযায়ী, বর্তমানের দুটি কয়েন টসের পরিবর্তে একটি টসের মাধ্যমেই নির্ধারিত হবে দুই দলের সুবিধা।

এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি

বর্তমান নিয়মে প্রথম টসে ঠিক হয় কোন দল আগে শট নেবে এবং দ্বিতীয় টসে নির্ধারণ করা হয় কোন প্রান্তে টাইব্রেকার অনুষ্ঠিত হবে। তবে নতুন প্রস্তাবে টসে জয়ী দল দুটি সুবিধার মধ্যে একটি বেছে নিতে পারবে—হয় আগে শট নেওয়ার সুযোগ, নয়তো নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ। অন্য সুবিধাটি পাবে প্রতিপক্ষ দল।

ফিফার মতে, বর্তমান ব্যবস্থায় একটি দল দুই টসেই হেরে গিয়ে কোনো সুবিধা না পাওয়ার ঝুঁকিতে থাকে, যা প্রতিযোগিতার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। সেই কারণেই আরও ন্যায্য ও ভারসাম্যপূর্ণ পদ্ধতি চালুর বিষয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে ইতোমধ্যে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবির সঙ্গে আলোচনা করেছে ফিফা। প্রস্তাবটি চূড়ান্ত না হলেও, চলতি বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top