Total Views: 3
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে আরও ‘সার্জিক্যাল’ বা নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, লেবাননের মানুষের ভালো জীবনের জন্য হামলাগুলো আরও নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক হওয়া উচিত।

তবে ট্রাম্পের এই মন্তব্য লেবাননে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সমালোচকদের মতে, হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে হামলা বাড়ানোর আহ্বান দেশটিতে সহিংসতা ও অস্থিরতা আরও বাড়াতে পারে।
গত ২ মার্চ শুরু হওয়া ইসরায়েল-লেবানন সংঘাতে এখন পর্যন্ত ৩ হাজার ৬০০-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিকও রয়েছেন।
