Total Views: 1
ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন ,
সরকারের কূটনৈতিক প্রচেষ্টা ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভারতে আটক ৯১ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় ভারতীয় কোস্ট গার্ড চারটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারসহ জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। পরে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে সরকার সবসময় প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। এ প্রক্রিয়ায় পররাষ্ট্র, স্বরাষ্ট্র, মৎস্য ও প্রাণিসম্পদ, নৌপরিবহন মন্ত্রণালয়সহ বাংলাদেশ কোস্ট গার্ড, পুলিশ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।
সরকারের মতে, জেলেদের সফল প্রত্যাবর্তন দুই দেশের চলমান কূটনৈতিক যোগাযোগ ও আন্তঃসংস্থার সমন্বিত উদ্যোগের ফল।
