হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে, একদিনে ৯ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৮৯৩ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু, আর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৯০৬ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জনে। এ সময় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৪২ জন। মোট ৮০ হাজার ৪৯৭ জন হাসপাতালে ভর্তি হলেও তাদের মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬০৫ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top