ছয় দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু করল আমিরাত

ছয় দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু করল আমিরাত

দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত নতুন ভিসা সুবিধা চালু করেছে। এর আওতায় ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাবেন।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে। ভ্রমণকারীরা দেশটির পর্যটন, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সহজে উপভোগ করতে পারবেন।

যোগ্য ভ্রমণকারীরা ১৪ বা ৬০ দিনের ভিসা-অন-অ্যারাইভাল পেতে পারবেন। তবে তাদের যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা কানাডার বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ দিনের ভিসা একবার নবায়ন করা যাবে, তবে ৬০ দিনের ভিসা বাড়ানো যাবে না। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে প্রতিদিন ৫০ দিরহাম জরিমানা দিতে হবে। ১৪ দিনের ভিসার ফি ১০০ দিরহাম এবং ৬০ দিনের ভিসার ফি ২৫০ দিরহাম নির্ধারণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top