সীতাকুণ্ডে প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনা, শ্রমিক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়া এলাকায় অবস্থিত প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় মো. ইউসুফ (৬৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ডে প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনা, শ্রমিক নিহত

নিহত ইউসুফ চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মোহনপুর এলাকার আব্দুল মান্নান প্রধানের ছেলে। তিনি দীর্ঘ ৬-৭ বছর ধরে কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানায় ভারী ফিডের বস্তা ট্রাকে তোলার সময় হঠাৎ একটি বস্তা তার শরীরের ওপর পড়ে যায়। এতে গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কারখানার এক কর্মী অভিযোগ করেন, আধুনিক যন্ত্রপাতির পরিবর্তে এখনো ঝুঁকিপূর্ণভাবে হাতে ও মাথায় ভারী বস্তা বহন করা হয়, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top