রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং, বন্দরের নতুন অর্জন

বন্দর সূত্রে জানা গেছে, গত বছরের ৭ জুলাই সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটির অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকে টার্মিনালটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে ধারাবাহিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।

সিডিডিএলের তত্ত্বাবধানে জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিঅ্যান্ডএফ শেডসহ টার্মিনালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কার্যক্রম আরও সুসংগঠিত করা হয়েছে। পাশাপাশি প্রবেশ ও বহির্গমন গেটগুলোতে দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করায় কনটেইনার খালাস ও লোডিং প্রক্রিয়া আগের তুলনায় দ্রুততর হয়েছে। এর ফলে জাহাজের অবস্থানকাল কমার পাশাপাশি পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top