সাত মাসের শিশুকে নিয়ে কলকাতায় মা-বাবার প্রতিবাদ

মাত্র সাত মাসের সন্তানকে কোলে নিয়েই কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিলে অংশ নিলেন এক দম্পতি। ‘নিট’ প্রশ্নফাঁস, শিক্ষার্থীদের আত্মহত্যা এবং দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার তারা মিছিলে যোগ দেন।

ব্যারাকপুরের বাসিন্দা শ্রুতি বিশ্বাস ও সায়ক সরকার হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন। তাতে লেখা ছিল, ‘Even my son is more educated than the government’ (এমনকি আমার ছেলেও সরকারের চেয়ে বেশি শিক্ষিত)।

সাত মাসের শিশুকে নিয়ে কলকাতায় মা-বাবার প্রতিবাদ

শ্রুতি বিশ্বাস বলেন, সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তিনি রাজপথে নেমেছেন। তাঁর ভাষায়, প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের আত্মহত্যা এবং শিক্ষা ব্যবস্থার সংকট একজন অভিভাবক হিসেবে তাঁকে উদ্বিগ্ন করেছে।

এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ ও এআইএসএসহ বামপন্থী আটটি ছাত্র-যুব সংগঠনের ডাকা এ বিক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’র সদস্য এবং বিপুলসংখ্যক অভিভাবকও অংশ নেন। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান।

একই দিনে শহরের বিভিন্ন স্থান থেকে আরও বিক্ষোভ মিছিল বের হওয়ায় কলকাতার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ছিল কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top