রাষ্ট্রপতির বিদায়, রোববার বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন

রোববার বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী রোববার (২৬ জুলাই) সপরিবারে বঙ্গভবন ছাড়বেন। অসুস্থতার কারণে পদত্যাগের দুই দিনের মধ্যেই তিনি সরকারি বাসভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় উঠবেন।

সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, রাষ্ট্রপতির স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে তার কাছে জমা পড়ে এবং তিনি তা গ্রহণ করেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন গুরুতর শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে অপারগ হওয়ার কথা উল্লেখ করেছেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। তার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top