র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগোলেন শরিফুল, লিটন-হাসানের অবনতি

শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ

ম্যাকাই টেস্টে ৭ উইকেট নিয়ে আইসিসির টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। ক্যারিয়ারসেরা ৫৭তম স্থানে উঠেছেন তিনি।

হাসান মাহমুদ ৯ ধাপ পিছিয়ে ৪৭তম, তাসকিন আহমেদ ৫১তম ও তাইজুল ইসলাম ১৩তম স্থানে রয়েছেন। মেহেদী হাসান মিরাজ দুই ধাপ এগিয়ে ২৫তম হয়েছেন।

র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগোলেন শরিফুল, লিটন-হাসানের অবনতি

ব্যাটারদের মধ্যে মুশফিকুর রহিম ১৭তম ও নাজমুল হোসেন শান্ত ২০তম স্থানে আছেন। তবে তিন ইনিংসেই ডাক পাওয়ায় লিটন দাস ছয় ধাপ পিছিয়ে ৩৪তম স্থানে নেমেছেন। মুমিনুল হকও পাঁচ ধাপ পিছিয়ে ৩৬তম হয়েছেন।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে মিরাজ আগের মতোই তৃতীয় স্থানে আছেন। শরিফুল ১৩ ধাপ এগিয়ে ৭০তম স্থানে উঠে এসেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top