রাঙামাটির বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে বিজিবি

রাঙামাটি সীমান্তে বন্যার্তদের বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বৃহস্পতিবার(১৬ জুলাই) সকালে বিজিবির ছোট হরিণা জোনের উদ্যোগে ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সম্প্রতি টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যায় পানিবন্দি হয়ে পড়ে জেলার বরকল উপজেলার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা। তাদের পানিবাহিত রোগ থেকে মুক্ত করতে বিজিবি ছোট হরিণা জোনের ১২ব্যাটালিয়ন উদ্যোগে বরকলের ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে সর্বমোট ১৫৪ জন পাহাড়ি এবং বাঙালী অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ২০হাজার ৫০০ টাকার অধিক প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

রাঙামাটি সীমান্তে বন্যার্তদের চিকিৎসা ও ওষুধ দিল বিজিবি

ক্যাম্পেইনের বিষয়ে মেডিকেল কর্মকর্তা মেজর মো. আসিফুর রহমান জানান, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যেসব মানুষ চিকিৎসা নিয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত ছিল। সঠিক সময় তাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ  প্রদান করা হয়েছে।

বিজিবি ছোট হরিণা ১২ব্যাটালিয়ন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন পর্যবেক্ষণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top