চট্টগ্রামে জুলাই শহীদদের স্মরণে নানা আয়োজন

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। এ উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হলো জুলাই শহীদ দিবস

জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিকে শহীদ ওয়াসিমের স্মরণে ষোলশহর এলাকায় স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শহীদ পরিবারের স্বজন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগেও পৃথক কর্মসূচি পালন করা হয়। এতে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top