ব্যাংকিং খাত শক্তিশালী করতে ৪৫০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

World Bank creates fund to better prevent, respond to ...

বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন

বাংলাদেশের ব্যাংক খাতকে শক্তিশালী করা, আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার লক্ষ্যে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

‘ফাইন্যানশিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’-এর আওতায় ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা জোরদার, বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক খাতের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কারের ভিত্তিও তৈরি হবে।

730+ World Bank Stock Photos, Pictures & Royalty-Free Images ...

বিশ্বব্যাংক জানিয়েছে, এই অর্থায়ন আমানত সুরক্ষা তহবিলের মূলধন বৃদ্ধি, জরুরি তারল্য সহায়তা কাঠামো গঠন, ব্যাংক পুনর্গঠন কৌশল প্রণয়ন এবং আর্থিক খাতের ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়নে সহায়ক হবে।

বর্তমানে উচ্চ খেলাপি ঋণ, দুর্বল সুশাসন ও মূলধন সংকটের কারণে দেশের ব্যাংকিং খাত চাপে রয়েছে। এ পরিস্থিতিতে প্রকল্পটি আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্বব্যাংক।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি অবকাঠামো আধুনিকায়নের মাধ্যমে সাইবার নিরাপত্তা জোরদার এবং ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থাও উন্নত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top