বিশ্বকাপ ফাইনালে শাকিরা-বিবার-বিটিএসের পাশাপাশি মঞ্চ মাতাবেন যারা

বিশ্বকাপ ফাইনালের আগে তারকাদের মেলা, ইতিহাসে প্রথম থাকছে হাফটাইম শো

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল শুধু ফুটবলের লড়াই নয়, বিনোদনেরও এক মহা আয়োজন হতে যাচ্ছে। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ও বিরতিতে বিশ্বখ্যাত শিল্পীদের পরিবেশনায় সাজানো হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে সমাপনী আয়োজন। এতে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন মার্কিন শিল্পী পোস্ট মালোন। এছাড়া লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস ও জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিডও পারফর্ম করবেন। ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী গায়িকা জেনিফার হাডসন।

বিশ্বকাপ ফাইনালে শাকিরা-বিবার-বিটিএসের পাশাপাশি মঞ্চ মাতাবেন যারা

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে যুক্ত করা হয়েছে ‘সুপার বোল’ ধাঁচের বিশেষ হাফটাইম শো। ১৭ মিনিটের এই আয়োজনে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, বিটিএস, জাস্টিন বিবার ও বার্না বয়। পুরো অনুষ্ঠানটির সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

এদিকে, ফাইনালের টিকিটের দামও রেকর্ড ছুঁয়েছে। বিভিন্ন টিকিট প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টগুলোর একটি হয়ে উঠেছে।

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি উদ্বোধনী আয়োজন, হাফটাইম শো এবং বিশেষ অতিথিদের উপস্থিতি মিলিয়ে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top