দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৯০ শতাংশ হোটেল কক্ষ বুকিং

দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ৯০ শতাংশ কক্ষ বুকিং ,

শারদীয় দুর্গাপূজা ও টানা পাঁচ দিনের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে পর্যটকের ব্যাপক সমাগমের আশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা। ইতোমধ্যে বিভিন্ন হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের ৮০ থেকে ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে।

কক্সবাজার হোটেল-মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, তারকা ও মাঝারি মানের হোটেলের ৯০ থেকে ৯৫ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। ছুটি শুরুর আগে বাকি কক্ষগুলোও বুকিং হয়ে যাবে বলে আশা করছেন তাঁরা।

দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে নামবে পর্যটকের ঢল, ৯০ শতাংশ কক্ষ বুকিং

পরিবহন খাতেও বেড়েছে ব্যস্ততা। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, কক্সবাজারগামী অধিকাংশ বাসের টিকিট আগাম বিক্রি হয়েছে। ঢাকা-কক্সবাজার রেলপথের আসনও বুকিং হয়েছে।

পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, পর্যটকদের নিরাপত্তা, হয়রানি বন্ধ এবং সৈকতে প্রতিমা বিসর্জন উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top