Total Views: 3
শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় তাহেরের মৃত্যুদণ্ড
বহুল আলোচিত শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ঘটনার মাত্র চার মাসের মধ্যে সরকারের বিশেষ নির্দেশনায় মামলাটির বিচারকাজ সম্পন্ন করে রায় দেওয়া হয়।
রায় ঘোষণার পর ভিকটিম শিশুর পরিবার সন্তোষ প্রকাশ করে আদালত ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায়। তারা আশা প্রকাশ করেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মামলাটি শুরু থেকেই ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।
