চিকিৎসাসেবার মান বাড়াতে গবেষণার বিকল্প নেই

‘উন্নত চিকিৎসা নিশ্চিতে গবেষণার বিকল্প নেই’ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. এম এ ফায়েজ বলেছেন, রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণার মাধ্যমেই চিকিৎসার নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন সম্ভব হয়। তাই গবেষকদের উৎসাহ দিতে গবেষণা অনুদান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Chattogram International Medical College
Chattogram International Medical College

শনিবার সকালে Chattogram International Medical College এ শিক্ষক ও গবেষকদের গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে সাতজন শিক্ষক ও গবেষককে মোট পাঁচ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. এম এ ফায়েজ বলেন, শিক্ষা ও গবেষণায় প্রতিষ্ঠানটি যেভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে এর সুনাম আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়বে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আমির হোসেন, অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন, অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরীসহ কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top