# চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, আহত অন্তত ১০

 

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। রবিবার (২৮ জুন) দুপুরের দিকে মহাসড়কের লোহার দিঘিরপাড় এলাকায় একটি বাস উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই আব্দুস সাত্তার জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্যেশ্যে ছেড়ে একটি বাস লোহার দিঘিরপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী কমবেশি আহত হন। স্থানীয়রা তাদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তবে আহতরা শঙ্কামুক্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top