চট্টগ্রামে মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে নেমে নিহত ৪

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

চট্টগ্রামের নগরী ও রাউজানে পৃথক দুটি ঘটনায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ডবলমুরিংয়ের ধনিয়ালাপাড়া এবং দুপুরে রাউজানের ঝিকুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডবলমুরিংয়ের একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে সাকিব (২৫) ও হৃদয় (২৪) নামে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অন্যদিকে, রাউজানে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে প্রদীপ দাশ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। তাকে উদ্ধার করতে নেমে সমীরণ দাশও একইভাবে অচেতন হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকা সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top