চট্টগ্রামে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মায়ের জানাজা শেষে মুনাজাত করছেন প্যারোলে মুক্তি পাওয়া আইয়ুব বাবুল। গতকাল রাতে
মায়ের জানাজা শেষে মুনাজাত করছেন প্যারোলে মুক্তি পাওয়া আইয়ুব বাবুল। গতকাল রাতে

মায়ের জানাজায় অংশ নিতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র আইয়ুব বাবুল

চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল মায়ের জানাজায় অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। সোমবার রাতে নিজ এলাকায় এসে তিনি পটিয়া আদালত জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন।

পারিবারিক সূত্র জানায়, তার মা আমজুমান আরা (৮২) বার্ধক্যজনিত কারণে মারা যান। জানাজায় অংশগ্রহণের সুযোগ চেয়ে পরিবারের আবেদনের পর প্রশাসন তাকে সাময়িক মুক্তির অনুমতি দেয়।

জানাজা শেষে আইয়ুব বাবুল মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top