চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার

বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার(২২ জুলাই) রাতে নগরীর হালিশহর এলাকা থেকে র‌্যাব-৭ এর একটি দল তাকে আটকের পর চান্দগাঁও থানায় হস্তান্তর করে।

গ্রেফতার আফতাব মজুমদার সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য। তিনি নগরীর খুলশি থানার ওয়্যারলেস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।

চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার

জানা গেছে, এক কলেজ ছাত্রী গত ১৯ জুলাই আফতাব মজুমদারের বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানায় মামলটি করেন।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জসিম উদ্দিন বলেন, ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় আফতাব মজুমদার নামের এক এনসিপি নেতাকে আটক করে র‌্যাব থানায় সোপর্দ করেছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আমরা আদালতে পাঠিয়ে দিয়েছি।

মামলরার এজাহারে বলা হয়েছে, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে পড়া ওই ছাত্রীর সঙ্গে আফতাবের পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীকে নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর আফতাব ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর তরুণী থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রচারবিষয়ক সম্পাদক রিদওয়ান হৃদয় বলেন, আফতাব এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির একজন সদস্য। তিনি বিবাহিত। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কেন্দ্র কঠোর অবস্থানে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top