চট্টগ্রামে চাঁদাবাজি-ছিনতাই মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের চাঁদাবাজি-ছিনতাই মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় দায়ের হওয়া চাঁদাবাজি ও ছিনতাই মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. হৃদয়কে (২৭) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে এসআরবি-৭।

মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মো. হৃদয় চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার গোয়ালপাড়া তুলাতুলি বস্তির মো. মাসুদের ছেলে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চাঁদাবাজি ও ছিনতাই মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top