ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে মেঘনায় ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু।

ক্লাস ফাঁকি দিয়ে সোনারগাঁ ভ্রমণ, মেঘনায় ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মেঘনা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

    ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রাঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা

নিহতরা হলেন ঢাকার কদমতলীর শনির আখড়া এলাকার মেরাজ হোসেন (১৫) ও দনিয়া এলাকার কায়েস ভূঁইয়া (১৩)। মেরাজ দশম শ্রেণি এবং কায়েস অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সাত বন্ধু মিলে স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে ঘুরতে আসে তারা। একপর্যায়ে মেঘনা নদীতে গোসল করতে নামলে প্রবল স্রোতে মেরাজ ও কায়েস তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা উদ্ধার চেষ্টা করেও ব্যর্থ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। স্বজনদের দাবি, পরিবারের কাউকে না জানিয়েই তারা বেড়াতে এসেছিল এবং নিহত দুজনের কেউই সাঁতার জানত না।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দীর্ঘ চার ঘণ্টার অভিযানের পর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top