কারিনার মরদেহ দেশে আনার সবশেষ তথ্য

আগামীকাল দেশে আনা হবে কারিনা কায়সারের মরদেহ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ শনিবার দেশে আনা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও মরদেহ সংরক্ষণ-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন শেষে আগামীকাল রোববার ভারতের Chennai থেকে ঢাকায় আনা হবে বলে জানিয়েছেন তাঁর বাবা Kaiser Hamid
কারিনা কায়সার
কারিনা কায়সার

গণমাধ্যমকে কায়সার হামিদ বলেন, মরদেহ দেশে আনতে কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে। এসব কারণে শনিবার বিকেলের ফ্লাইটে মরদেহ আনা সম্ভব হয়নি। সব প্রক্রিয়া শেষ হলে রোববার মরদেহ ঢাকায় পৌঁছাবে।

এর আগে লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে মারা যান কারিনা কায়সার। তাঁর মৃত্যুতে শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া।

সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার সঙ্গে কাটানো নানা স্মৃতি ও অনুভূতি ভাগ করে নিচ্ছেন। অনেকেই তাঁর প্রাণবন্ত উপস্থিতি, কাজের প্রতি আন্তরিকতা এবং হাস্যোজ্জ্বল ব্যক্তিত্বের কথা স্মরণ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top