কারিগরি ত্রুটিতে এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকটের আশঙ্কা

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। এর ফলে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

মঙ্গলবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজি ও অন্যান্য শ্রেণির গ্রাহকদের তীব্র গ্যাস স্বল্পচাপের মুখে পড়তে হবে।

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top