নেট ছাড়াই এআই ব্যবহারের সুযোগ আনছে মাইক্রোসফট

নেট ছাড়াই এআই ব্যবহারের সুযোগ আনছে মাইক্রোসফট ,

কর্মক্ষেত্রের বিভিন্ন দাপ্তরিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে ‘স্কাউট’ নামে নতুন একটি এআই এজেন্ট তৈরি করেছে Microsoft। প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারী অনলাইনে না থাকলেও এআই এজেন্টটি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কাজ সময়মতো সম্পন্ন করতে পারবে।

প্রচলিত চ্যাটবটের মতো শুধু প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে স্কাউট পটভূমিতে সক্রিয় থেকে কাজের প্রেক্ষাপট বিশ্লেষণ করতে পারে। কাজের ধরন ও অগ্রাধিকার বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা মেনেও কার্যক্রম পরিচালনা করতে সক্ষম এটি।

মাইক্রোসফট জানিয়েছে, এআই এজেন্টটি স্বয়ংক্রিয়ভাবে বৈঠকের সময় নির্ধারণ, প্রয়োজনীয় নথি প্রস্তুত, গুরুত্বপূর্ণ ঘটনার আগাম সতর্কতা প্রদান এবং নির্ধারিত সময়সীমার আগে কাজ সম্পন্নের পরিকল্পনা করতে পারে।

এছাড়া টিমস, আউটলুক, ওয়ানড্রাইভ ও শেয়ারপয়েন্টের ই-মেইল, বার্তা, ক্যালেন্ডার ও নথি বিশ্লেষণ করে চলমান কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারে স্কাউট। কোনো প্রকল্পে বিলম্ব বা ঝুঁকি তৈরি হলে সেটিও শনাক্ত করতে সক্ষম এআই এজেন্টটি।

প্রাথমিক পরীক্ষায় প্রশাসনিক কাজের চাপ কমানো এবং সম্ভাব্য ঝুঁকি শনাক্তে ইতিবাচক ফল পাওয়া গেছে বলে জানিয়েছে মাইক্রোসফট। শুরুতে নির্বাচিত কিছু গ্রাহক ও প্রতিষ্ঠানের জন্য এআই এজেন্টটির প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top