একই দিনে চার ড্র, ৬৮ বছর পর বিশ্বকাপে ইতিহাসের পুনরাবৃত্তি

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে বিরল এক ঘটনার জন্ম দিয়েছে ২০২৬ আসর। টুর্নামেন্টের পঞ্চম দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচই ড্রয়ে শেষ হয়েছে, যা বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ঘটল।

রোববার (১৫ জুন) অনুষ্ঠিত ম্যাচগুলোতে স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে। বেলজিয়াম-মিসর এবং সৌদি আরব-উরুগুয়ের ম্যাচ দুটি ১-১ গোলে ড্র হয়। দিনের সবচেয়ে জমজমাট লড়াইয়ে ইরান ও নিউজিল্যান্ড ২-২ গোলে সমতায় শেষ করে ম্যাচ।

৬৮ বছর পর বিরল স্মৃতি ফিরিয়ে একই দিনে সব ম্যাচ ড্র

একদিনে চারটি ম্যাচ ড্র হওয়ার এমন নজির সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৫৮ সালের বিশ্বকাপে। অর্থাৎ দীর্ঘ ৬৮ বছর পর আবারও ফিরে এলো সেই বিরল ঘটনা। আরও বিস্ময়কর বিষয় হলো, ১৯৫৮ সালের সেই রেকর্ডও গড়েছিল ১৫ জুনেই।

সুইডেনে অনুষ্ঠিত ১৯৫৮ বিশ্বকাপের ওই দিনে স্বাগতিক সুইডেন ও ওয়েলস গোলশূন্য ড্র করে। যুগোস্লাভিয়া-প্যারাগুয়ে ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে, আর ইংল্যান্ড-অস্ট্রিয়া ও নর্দান আয়ারল্যান্ড-পশ্চিম জার্মানির ম্যাচ দুটি ২-২ গোলে সমতায় শেষ হয়েছিল।

পরিসংখ্যান অনুযায়ী, ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর একদিনে চারটি ম্যাচ ড্র হওয়ার ঘটনা মাত্র দুবার ঘটেছে—১৯৫৮ এবং ২০২৬ সালে।

বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ সাধারণত জয়-পরাজয়ের নাটকীয়তা হলেও, ২০২৬ আসরের ১৫ জুন স্মরণীয় হয়ে থাকবে চার ম্যাচের সমতা আর ৬৮ বছর পুরোনো এক বিরল রেকর্ডের পুনরাবৃত্তির জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top