আরও ১০ জেলায় রেল সংযোগ সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

আরও ১০ জেলায় রেল সংযোগ সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ মো. রবিউল আলম।

সড়ক ও পরিবহণ ও রেলপথ মন্ত্রী শেখ মো. রবিউল আলম।
সড়ক ও পরিবহণ ও রেলপথ মন্ত্রী শেখ মো. রবিউল আলম

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে দেশের ৫০টি জেলায় রেল যোগাযোগ রয়েছে। সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা।

মন্ত্রী জানান, নতুন ১০ জেলায় রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য রুট নিয়ে ইতোমধ্যে প্রাথমিক উপস্থাপনা (প্রেজেন্টেশন) সম্পন্ন হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা-মানিকগঞ্জ রেল সংযোগ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজধানীর সঙ্গে আশপাশের জেলার যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে।

রবিউল আলম আরও বলেন, নতুন রেললাইন নির্মাণের পাশাপাশি পর্যাপ্ত লোকোমোটিভ সংগ্রহের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে অবকাঠামো নির্মাণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেন চলাচল শুরু করা যায়। অতীতে রেললাইন প্রস্তুত থাকলেও ইঞ্জিন সংকটের কারণে সেবা চালুতে বিলম্ব হতো, বর্তমানে সেই সমস্যা সমাধানে কাজ করছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top