আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের: জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সে সিদ্ধান্ত আদালতই নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষে তা নির্ধারিত হবে। বিচারাধীন থাকা পর্যন্ত সন্ত্রাস দমন আইন, ২০০৯-এর আওতায় দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করলে তা আইন ভঙ্গের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের পরিপন্থী কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় দলগুলোকেও নির্দিষ্ট নীতি ও মানদণ্ড মেনে চলতে হয়। কোনো দলের জনসমর্থন থাকলেই তাকে আইনের ঊর্ধ্বে রাখা যায় না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত বিষয় এবং সরকার বিচারিক প্রক্রিয়াকে সম্মান করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top