সিলেটে বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে বিজিবি ও র‌্যাব অভিযান চালিয়ে সোয়া তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে। গতকাল বুধবার রাতে মহানগরীর সুরমা আবাসিক এলাকার একটি গুদাম থেকে পণ্যগুলো জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) র‌্যাব-৯ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টিলাগড় থেকে একটি কাভার্ড ভ্যানকে অনুসরণ করতে থাকে র‌্যাব ও বিজিবির যৌথ দল। পরে কাভার্ড ভ্যানটি কোতোয়ালী থানাধীন সুরমা আবাসিক এলাকার একটি গুদামে ভারতীয় পণ্যগুলো আনলোড করে চলে যাওয়ার সময় র‌্যাব ও বিজিবির টহল দল চালককে আটক করেন। পরে তার দেখানো মতে গুদাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, শাড়ী ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top