বিয়ের আশ্বাসে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত এনসিপি নেতা আফতাব মজুমদার।
গ্রেপ্তারকৃত এনসিপি নেতা আফতাব মজুমদার।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৪ জুলাই চান্দগাঁও এলাকার একটি আবাসিক হোটেলে বিয়ের আশ্বাস দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। পরে বিয়ের কথা বললে তিনি তা অস্বীকার করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে ভুক্তভোগী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।

এ ঘটনায় ১৯ জুলাই চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলার ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম মহানগর এনসিপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, আফতাব দলের একজন সদস্য। অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ঘটনাটি ব্যক্তিগত এবং আইন অনুযায়ী এর বিচার হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top