মার্কিন হামলায় আইআরজিসির তিন সদস্য নিহতের দাবি

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে চালানো মার্কিন বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ভোরে প্রদেশের বিভিন্ন এলাকায় চালানো হামলায় ওই তিন সদস্য নিহত হন।

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইআরজিসির তিন সদস্য নিহত

বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য একটি কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তেহরান লক্ষ্যবস্তু করার পর ওয়াশিংটন ইরানের ওপর হামলা চালিয়ে আসছে। ইরানের নেতারা বলছেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে অতিক্রম করার আগে জাহাজগুলোকে অবশ্যই তাদের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। একই সঙ্গে তাদের নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে যাতায়াত প্রত্যাখ্যান করেছে।

গত১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র তাদের সামরিক সংঘাতের অবসান এবং একটি স্থায়ী শান্তি চুক্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকে পৌঁছেছিল। তবে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তিটি শেষ হয়ে গেছে, যা কার্যত নতুন করে সামরিক সংঘাতের সূত্রপাত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top