ব্রাজিলকে ২৮ বছর আগের দুঃস্বপ্ন মনে করিয়ে নরওয়ের বার্তা

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে ইতিহাসকে অনুপ্রেরণা হিসেবে দেখছে নরওয়ে। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে হারানোর স্মৃতি সামনে রেখে আত্মবিশ্বাসী থাকলেও, প্রতিপক্ষের শক্তিমত্তার কথাও স্বীকার করেছেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।

আইভরি কোস্টকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা নরওয়ের সামনে এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের আগে হালান্ড বলেন, ব্রাজিলকে হারানো খুবই কঠিন হবে, তবে দল নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়বে।

ব্রাজিলের বিপক্ষে নরওয়ের জয়ের সম্ভাবনা ‘খুবই সামান্য’, বলছেন হালান্ড

তিনি জানান, বিশ্বকাপে এগোতে হলে সেরাদের বিপক্ষেই খেলতে হবে। তাই কঠিন চ্যালেঞ্জ হলেও নরওয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত।

দুই দলের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে। বিশেষ করে হালান্ড ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েসের দ্বৈরথ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

তবে নরওয়ের অনুপ্রেরণার সবচেয়ে বড় জায়গা ইতিহাস। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল তারা। প্রায় তিন দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে সেই স্মৃতি ফিরিয়ে আনতে চায় নর্ডিক দেশটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top