বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় মুরাদপুর–অক্সিজেন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে অবরোধ শুরু হলে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

চট্টগ্রামের মুরাদপুর–অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা
চট্টগ্রামের মুরাদপুর–অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা

পুলিশ জানায়, সম্প্রতি কারখানাটির মালিকানা পরিবর্তনের পর বকেয়া বেতন নিয়ে শ্রমিকদের সঙ্গে নতুন মালিকপক্ষের বিরোধ শুরু হয়। এর আগে চার দিনের কর্মবিরতির বেতন নিয়েও সমস্যা দেখা দেয়।

শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। অবরোধের কারণে হাটহাজারী, রাউজান, রাঙামাটি ও খাগড়াছড়িগামী যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top