Total Views: 2

কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফেরানোর প্রস্তুতি
কলকাতার নিউমার্কেট এলাকার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষ হয়েছে। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন জানিয়েছে, আগামী শনিবারের মধ্যে তাদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।
মঙ্গলবার রাতে শিখা ইন আবাসিক হোটেলে আগুনে সাত বাংলাদেশি ও দুই ভারতীয়সহ ৯ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে ভারতীয় দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলেও বাংলাদেশিদের মরদেহ এখনো মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় হোটেলের ইজারাদার আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে। আরও দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তে কলকাতা পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করেছে।
