ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুন্দরপুর ইউনিয়নের সিকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু মো. জাহেদ ও মো. তাহসিনের বয়স ৮ বছর। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই এবং স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর চার শিশু পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে জাহেদ ও তাহসিন গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে তাদের প্রবাসী বাবা দেশে ফিরছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top