রিমান্ডে গলাকাটা মোবারকসহ চার আসামি

রিমান্ডে গলাকাটা মোবারকসহ চার আসামি

অস্ত্র ও পুলিশের ওপর হামলা: ‘গলাকাটা মোবারক’সহ ৪ জনের ৮ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্র ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় ‘গলাকাটা মোবারক’সহ চার আসামির মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মুহাম্মদ মোবারক, মোহাম্মদ রাইহান, মো. ফরিদ ও মো. নাছির। দুই মামলায় প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান।

এর আগে ২৬ আগস্ট ভোরে ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযানে ৯ এমএম ও ৭ দশমিক ৬৫ এমএম দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও একটি দেশীয় তৈরি পিস্তলসহ বিপুল পরিমাণ গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, মোবারকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে এবং তিনি একটি সন্ত্রাসী গোষ্ঠীর ঘনিষ্ঠ সহযোগী ও প্রধান শুটার হিসেবে পরিচিত। অস্ত্র ও হামলার ঘটনায় আরও তথ্য জানতে চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top