ডলারের বাজারে আবারও বাংলাদেশ ব্যাংক, কিনল ২৫ মিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রফতানি আয়ের প্রবাহ বেড়েছে। ফলে বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। তাই এ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বৃহস্পতিবার মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এই ডলার কেনা হয়। বাংলাদেশ ব্যাংক প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা বিনিময় হার নির্ধারণ করে ডলারগুলো কিনেছে।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৬৪১ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার (৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার) কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে শুধু জুন মাসের প্রথম চার দিনেই ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার (১০১ মিলিয়ন ডলার) কেনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top