টেকনাফে নাফ নদ থেকে ৭০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

কক্সবাজারের টেকনাফে নাফ নদে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনাফে নাফ নদ থেকে ৭০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মিয়ানমার থেকে নাফ নদ অতিক্রম করে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে নাফ নদ ও সীমান্তসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান ও নজরদারি জোরদার করা হয়।

ভোর চারটার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা দ্রুতগতিতে নাফ নদ অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবির নৌটহল দল নৌকাটিকে ধাওয়া করে।

বিজিবি জানায়, নৌকাটি কেওড়াবাগানের কাছাকাছি পৌঁছালে এতে থাকা ব্যক্তিরা নৌকাটি সেখানে ফেলে অন্ধকার ও ভারী বৃষ্টির সুযোগে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত নৌকার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তার ভেতর থেকে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দ করা ইয়াবা, নৌকা ও অন্যান্য মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top